সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে সরকারের ব্যর্থতা কেন অবৈধ নয়

ফাতেহ ডেস্ক

সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে সরকারের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না.. জানাতে রুল দিয়েছে হাইকোর্ট। এক রিটের শুনানি শেষে এ রুল দেয় বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জলিলের বেঞ্চ। একইসঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ফাইজাসহ ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে এক লাখ করে টাকা দিতে বলেছে আদালত।

গত ৫ ফেব্রুয়ারি উত্তরায় বাবার হাত ধরে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাস চাপায় নিহত হয় মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ফাইজা তাহসিনা সূচি। ১ ফেব্রুয়ারি সিলেটের ওসমানীনগরে অটোরিক্সায় মায়ের কোলে বসে হাসপাতালে যাওয়ার সময় বাসের ধাক্কায় মারা যায় শিশু রিফাত। এছাড়াও সম্প্রতি সড়ক দুর্ঘটনায় গাজিপুর, চট্টগ্রাম ও বাগেরহাটে মারা যায় আরও তিন শিশু।

এসব ঘটনায় সোমবার সকালে বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে রিট করেন ব্যরিষ্টার আবদুল হালিম। রিটের শুনানি শেষে ফাইজাসহ ৫ পরিবারকে ১৫ দিনের মধ্যে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট।

সড়ক দুর্ঘটনায় নিহত ৫ শিশু-কিশোরের পরিবারকে ৫০ লাখ টাকা জরিমানা কেন দেওয়া হবে না জানতে রুলও জারি করেন হাইকোর্ট।

পাশাপাশি এক মাসের মধ্যে এপ্রিলের মধ্যে এই পাঁচ দুঘটনায় কী ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে তা আদালতকে জানাতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

আগের সংবাদ৮৭ উপজেলায় মনোনয়নপত্র জমা শেষ
পরবর্তি সংবাদঅবশেষে বিএনপিকে ছাড়ছে জামায়াত?