প্রথম ধাপের উপজেলা প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে

ফাতেহ ডেস্ক

প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ১২ জেলার ৮৭ উপজেলায় প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

সুনামগঞ্জের ১০ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই চলছে। মঙ্গলবার সকালে রিটানিং কর্মকতার কার্যালয়ে এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। ৩টি পদে ১০ উপজেলায় ১৬৩জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

কুড়িগ্রামে ৯ উপজেলায় চেয়ারম্যান পদে ৩২জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩৩জনসহ মোট ১০৮ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন। ৬ উপজেলায় আওয়ামী লীগের ৮ জন বিদ্রোহী প্রার্থী রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। ৩টি উপজেলায় জাতীয় পার্টির ৩ জন প্রার্থী ছাড়াও বিএনপির ২ জন প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নেত্রকোণায় ৯ টি উপজলোয় ১১৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে। সিরাজগঞ্জের বাছাই চলছে চেয়ারম্যান পদে ২৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৭ জন এবং নারী ভাইস চেয়ারম্যান ২৫ জন প্রার্থীর মনোনায়ন। নাটোরে অতিরিক্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাই।

আগের সংবাদকাদিয়ানিদের রহস্যময় হেডকোয়ার্টার : প্রত্যক্ষদর্শীর জবানিতে
পরবর্তি সংবাদখাশোগজি হত্যায় জড়িতদের বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেবে যুক্তরাষ্ট্র