ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

ফাতেহ ডেস্ক

জরুরী রক্ষণা‌বেক্ষণের জন্য, আশু‌লিয়া ও আমিনবাজার সি‌জিএস প্ল্যান্ট থেকে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস। সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘন্টার জন্য এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এর ফ‌লে আশু‌লিয়া, সাভার, আমিনবাজার, গাবতলী, মিরপুর, পাইকপাড়া, পী‌রেরবাগ, কল্যাণপুর, শ্যামলী, রিংরোড, মনসুরাবাদ, কা‌দিরাবাদ, মোহাম্মদপুর, লালমা‌টিয়া, ধানম‌ন্ডি, আজিমপুর, হাজারীবাগ এবং তার আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বি‌ঘ্নিত হ‌ওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। কোথাও কোথাও গ্যা‌সের চাপ কম থাকবে।

এদিকে, হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায়, চরম ভোগান্তিতে পড়েছে এসব এলাকার আবাসিক গ্রাহকরা। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আগের সংবাদআলেমদের তত্ত্বাবধানে পরিচালিত বিশ্ব ইজতেমা সমাপ্ত হলো আখেরি মুনাজাতের মাধ্যমে
পরবর্তি সংবাদআইএস-ফেরত বাংলাদেশি বংশোদ্ভূত দুই তরুণীর গল্প