
ফাতেহ ডেস্ক
ভারতের পর এবার পাকিস্তানকে এক হাত নেয়ার হুমকি দিলো ইরান। রেভল্যুশনারি গার্ডের সদস্যদের ওপর হামলায় পাকিস্তানের মদদ রয়েছে উল্লেখ করে কড়া জবাবের হুঁশিয়ারি দেয় তেহরান।
গতকাল শনিবার নিহতদের শেষকৃত্য অনুষ্ঠানে এমনটা জানান ইরানের সেনা প্রধান জেনারেল মোহাম্মদ আলি জাফারি।
বুধবার দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ইরানের ২৭ সদস্য নিহত হন। এ হামলার দায় স্বীকার করে পাকিস্তানের জইশ আল আদল।
হামলার জন্য পাকিস্তান ছাড়াও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ আনেন জেনারেল মুহাম্মদ আলি জাফারি।
