আজ পাকিস্তান সফরে আসছেন সৌদি যুবরাজ

ফাতেহ ডেস্ক

ভারতের সাথে পাকিস্তানের উত্তেজনার মধ্যেই দুইদিনের সফরে আজ ইসলামাবাদ আসছেন বিতর্কিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শনিবার সফরে আসার কথা থাকলেও শেষ মুহুর্তে জানানো হয় রোববার ইসলামাবাদ আসছেন তিনি।

সফরে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি, প্রধানমন্ত্রী ইমরান খান, সেনা প্রধান কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠক করবেন বিন সালমান। ‘সন্ত্রাস বিরোধী জোটে’ পাকিস্তানের বড় ধরনের অংশ গ্রহণ চায় সৌদি আরব।

সফরে ২১ বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তির আশা করছে পাকিস্তান। ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সাথে যোগ দেবেন সৌদি রয়্যাল ফোর্সের ১২৩ সদস্য। পাকিস্তান সফরের পর ভারত, চীন সফরের কথা রয়েছে সৌদি যুবরাজের।

আগের সংবাদপাকিস্তানকে ইরানের হুমকি
পরবর্তি সংবাদইজতেমার সময় একদিন বাড়াতে চান সাদপন্থিরা