জামায়াত সরে গেলে ঐক্যফ্রন্ট-বিএনপি উপকৃত হবে

ফাতেহ ডেস্ক

যেকোন জাতীয় ঐক্যের জন্যই জামায়াতকে প্রধান বাধা বলে মনে করেন ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন। বিএনপি জামায়াতকে ছাড়লে ঐক্যফ্রন্ট-বিএনপি দুপক্ষই উপকৃত হবে বলেও মত তার।

এক সাক্ষাৎকারে ড. কামাল আরো বলেন, একাত্তরের কৃতকর্মের জন্যই জামায়াতকে প্রত্যাখ্যান করেছে জনগণ।

একাত্তরে স্বাধীনতাবিরোধী অবস্থান নিয়ে আবারও অন্তর্কোন্দলে জামায়াতে ইসলামী। আগে দলীয় ফোরামে সংস্কারের দাবি উঠলেও এবার সে প্রসঙ্গ এসেছে প্রকাশ্যে। দলে সংস্কার ও একাত্তরের অপরাধের জন্য ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে পদত্যাগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

এ প্রসঙ্গে ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন বলছেন, একাত্তরের কৃতকর্মের জন্য জনগণের আস্থা হারিয়েছে জামায়াত। এদেশে রাজনীতি করতে হলে সংশোধনের কোনো বিকল্প নেই।

বিএনপি জামায়াতের সঙ্গ ছাড়লে তা তাদের জন্য ইতিবাচক হবে বলেও মনে করেন তিনি। জাতীয় ঐক্যফ্রন্টের আগামীর পথ চলায়ও জামায়াতকেই প্রধান বাধা হিসেবে দেখছেন এই ঐক্যফ্রন্ট নেতা।

জামায়াত বিএনপির জোটের না থাকলে, আরও কিছু দল ঐক্যফ্রন্টের সঙ্গে আসবে বলেও জানান ড. কামাল হোসেন।

আগের সংবাদপাকিস্তানের সব পণ্যে ২০০ শতাংশ শুল্ক আরোপ ভারতের
পরবর্তি সংবাদ৫ জেলায় ভূমিকম্প