চীনে ৭শ’ বছরের পুরনো কোরআনের হাতে লেখা পাণ্ডুলিপি

আন্তর্জাতিক ডেস্ক

হাতে লেখা পবিত্র কোরআনের প্রাচীন এক পাণ্ডুলিপির প্রদর্শনী শুরু হয়েছে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিংহাই ও গানসুতে।

৮৬৭ পৃষ্ঠায় হাতে লেখা দুই খণ্ডের পবিত্র কোরআনের একটি পাণ্ডুলিপি এটি। স্থানীয় সংবাদমাধ্যম সিংহুয়ানেট ডট কম জানিয়েছে, এ পাণ্ডুলিপি দেখতে ওই প্রদর্শনীতে ভিড় জমাচ্ছেন চীনের হাজার হাজার মুসলিম। অন্য ধর্মাবলম্বীরাও কোরআনের প্রাচীন এই পাণ্ডুলিপি দেখতে আসছেন বলে জানা গেছে।

এ প্রদর্শনীর আয়োজক দেশটির সংস্কৃতি ও পর্যটন বিভাগ। গত ২৬ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রদর্শনীটি আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তারা জানান, প্রাচীন এ কোরআন শরিফ দেখতে প্রতিদিন ছয় হাজারেরও বেশি মানুষ আসছেন এখানে। এদের মধ্যে সিংহাই ও গানসুপ্রদেশের সীমান্তবর্তী শহর শিনিংগের বাসিন্দারাই বেশি।

এর আগে ধর্মগ্রন্থটি স্থানীয় জিইয়ি মসজিদে সংরক্ষিত ছিল। অনুমান করা হচ্ছে যে, ১১-১৩ শতকের কোনো একসময়ে কোরআনের এ পাণ্ডুলিপিটি লেখা হয়েছিল। প্রায় ৭০০ বছর পেরিয়ে গেলেও পাণ্ডুলিপির আরবি হরফগুলো এখনও সুন্দর ও উজ্জ্বল রয়েছে।

এইচআর/

আগের সংবাদযশোরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ : নিহত ১
পরবর্তি সংবাদস্ত্রী-সন্তানসহ লক্ষ্মীপুরের হিন্দু যুবক পলাশের ইসলামগ্রহণ