স্ত্রী-সন্তানসহ লক্ষ্মীপুরের হিন্দু যুবক পলাশের ইসলামগ্রহণ

ফাতেহ ডেস্ক

লক্ষ্মীপুরের হিন্দু যুবক পলাশ কুরি (৩২)। জন্মসূত্রে হিন্দু হলেও সম্প্রতি তিনি নিজের স্ত্রী ও তিন সন্তানসহ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মুসলিম হয়ে পলাশ বর্তমানে নিজের নাম রেখেছেন আবদুর রহমান। লক্ষ্মীপুরের ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর বাড়ির বাসিন্দা তিনি।

গত বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে পলাশ স্ত্রী ও সন্তানদের নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ধর্ম পরিবর্তন হওয়ার পরে ওই এফিডেভিটে তাঁর বর্তমান নাম লেখা হয়েছে আবদুর রহমান, স্ত্রীর নাম সুমাইয়া বেগম, ১ম মেয়ের নাম আয়েশা আক্তার, ২য় মেয়ের নাম খাদিজা আক্তার ও ছেলের নাম মো. ইব্রাহিম রাখা হয়েছে।

সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করার পর আবদুর রহমান ও তার পরিবারের জন্য উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া করা হয়।

নও মুসলিম আবদুর রহমান জানান, আমার ইসলাম ধর্ম গ্রহণে কেউ কোনো চাপ সৃষ্টি করেনি। জ্ঞান হওয়ার পর থেকে ইসলাম ধর্মের প্রতি অনুরক্ত ছিলাম ও এই ধর্মের রীতিনীতি, নিয়মকানুন বিষয়ে জানার চেষ্টা করতাম। মনে মনে ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছা প্রায়শই জাগলেও নানা কাজ ও পরিবেশের ভিড়ে এতোদিন তা সম্ভব হয়ে ওঠেনি।

তিনি আরও জানান, সম্প্রতি তিনি তার ইচ্ছার বিষয়ে স্ত্রীকে জানালে স্ত্রী তাকে অনুপ্রাণিত করেন এবং নিজেও ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী বলে জানান।

এরপর গত ১৪ ফেব্রুয়ারি মহান আল্লাহ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (সঃ)-এর প্রতি বিশ্বাস স্থাপন করে স্ত্রী-সন্তানদের নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন পলাশ কুরি (বর্তমান নাম আবদুর রহমান)।

রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্যাহ জানান, সপরিবারে আবদুর রহমানের ইসলাম ধর্ম গ্রহণে রামগঞ্জবাসী আনন্দিত।

আবদুর রহমানের সন্তানদের লেখাপড়াসহ সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন তিনি।

এইচআর/

আগের সংবাদচীনে ৭শ’ বছরের পুরনো কোরআনের হাতে লেখা পাণ্ডুলিপি
পরবর্তি সংবাদভালবাসা দিবসের রাতে গণধর্ষণের শিকার হলেন গার্মেন্ট-কর্মী এক তরুণী