‘সিটি নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, সজাগ থাকতে নির্দেশ’

ফাতেহ ডেস্ক

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের সম্মোলন কক্ষে সিটি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

সিইসি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মতো সিটি নির্বাচনও সুষ্ঠু করতে হবে। নির্বাচনে আচরণবিধি ভঙ্গের বিষয়টি কঠোরভাবে দেখতে হবে মন্তব্য করে তিনি বলেন, প্রার্থী ও পোলিং এজেন্টরা যেন নিরাপদে ভোট কেন্দ্রে আসতে পারে তা নিশ্চিত করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে।

কেএম নুরুল হুদা দাবি করেন, জাতীয় নির্বাচনের সময় কেন্দ্রের মধ্যে সহিংস ঘটনা খুব কম হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটির মেয়র পদে ও ২১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটির নতুন যুক্ত হওয়া ৩৬ ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগের সংবাদআরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের ৪ সমঝোতা স্মারক সই
পরবর্তি সংবাদপঞ্চগড়ে পিকনিকের বাস উল্টে নিহত স্কুল-শিক্ষার্থী, আহত ৩০ জনেরও অধিক