
ফাতেহ ডেস্ক
ভারতের কেরালা রাজ্যে ধর্ষণের ঘটনায় এক ক্যাথলিক ধর্মযাজককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ওই ধর্মযাজকের নাম ফাদার রবিন ভাদাক্কানচেরি। কেরালার থ্যালাসারির অতিরিক্ত জেলা দায়রা আদালত ওই সাজা দিয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, দণ্ডপ্রাপ্ত আসামি কোট্টিয়ায়ুরের সেন্ট স্যাবাস্টিন পারিসের ৫১ বছর বয়সী ফাদার রবিন। ২০১৬ সালের মে মাসে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত হন তিনি। ২০১৭ সালে গ্রেফতার করা হয় এই পাদ্রিকে।
ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা৷ পরে তাকে বার বার প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল৷
