মাসুদ বিন সাঈদী কারাগারে

ফাতেহ ডেস্ক

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ বিন সাঈদীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক অতিরিক্ত জেলা দায়রা জজ শামসুল হক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মাসুদ বিন সাঈদী এ মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার সে এ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৫শে ডিসেম্বর রাতে উপজেলা চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী উপজেলার সাঈদখালীতে একটি বাড়িতে বসে জামায়াত নেতাদের নিয়ে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা ও কয়েকটি ককটেলসহ দু’জামায়াতকর্মীকে আটক করে। এ সময় ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী পুলিশের টের পেয়ে পালিয়ে যান।

এ ঘটনায় পরদিন ২৬শে ডিসেম্বর ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক ওহিদুজ্জামান বাদি হয়ে বিস্ফোরক আইনে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ বিন সাঈদী, জামায়াত সমর্থক হাফেজ মো. জাকির হোসেন, ওবায়দুলসহ আরও ১২ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন এবং আটক দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০১৪ সালে তৎকালীন জিয়ানগর উপজেলা পরিষদ নির্বাচনে মাসুদ বিন সাঈদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ. খালেক গাজীকে পারজিত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

এইচআর/

আগের সংবাদধর্ষণের অভিযোগে ভারতে ধর্মযাজকের ২০ বছরের জেল
পরবর্তি সংবাদ৩ মাসের মধ্যে সব সড়ক-মহাসড়ক সংস্কারের নির্দেশ