
ফাতেহ ডেস্ক
একুশের ফেব্রুয়ারি উপলক্ষে রাজধানীর বেশ কিছু সড়ক বন্ধ থাকছে। রাত ৮টা থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত নীলক্ষেত, পলাশী, ফুলার রোড, বকশিবাজার, চানখারপুল, শহীদুল্লাহ হল, দোয়েল চত্ত্বর, জিমনেশিয়াম, রোমানা চত্ত্বর, হাইকোর্ট, টিএসসি, শাহবাগের রোড ব্লক করে গাড়ি ডাইভারশন হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কার্ডধারী শিক্ষক, ছাত্র, কর্মচারী ছাড়া অন্য কেউ ওই এলাকায় প্রবেশ করতে পারবে না। একুশের প্রথম প্রহরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গাড়ি পার্কিং হবে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে, পলাশী ও জগন্নাথ হল হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবেন সাধারণেরা।
এসময় জগন্নাথ হলের সামনে আর্চওয়ে দিয়ে তল্লাশি হবে। পাশাপাশি ব্যাগ বা সন্দেহজনক কোন বস্তু সঙ্গে না আনতেও অনুরোধ জানিয়েছে ডিএমপি। সাধারণের গাড়ি পার্ হবে নীলক্ষেত-পলাশী, পলাশী-ঢাকেশ্বরী সড়কে।
