প্রতীক পেয়ে প্রচারে নেমেছেন প্রার্থীরা

ফাতেহ ডেস্ক

প্রতীক পেলেন ৮৭ উপজেলার প্রার্থীরা। এর পরপরই শুরু হয়ে গেছে নির্বাচনি প্রচার। তবে রিটার্নিং কর্মকর্তার হুঁশিয়ারি, আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রধম ধাপের ভোটগ্রহণ আগামী ১০ মার্চ।

এবারই প্রথম উপজেলা চেয়ারম্যান পদে ভোট হচ্ছে দলীয় প্রতীকে। সকালে রাজশাহীতে আট উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পাওয়ার পরই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শুরু করেন প্রচার।

সব প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। নীলফামারীতেও প্রচারণার মাঠে প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন তারা।

সুনামগঞ্জের ১০ উপজেলায় প্রার্থী হয়েছেন ১৫০ জন। জমজমাট প্রচারে সরগরম হয়ে উঠেছে নির্বাচনি এলাকা। প্রথম পর্যায়ে নাটোরে ছয় উপজেলায় নির্বাচন হচ্ছে। হবিগঞ্জের ৮ উপজেলায় প্রার্থী ১০৫ জন।

এবার উপজেলা নির্বাচন হবে পাঁচ ধাপে। ১০ মার্চের পর দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ভোট ১৮ মার্চ। তৃতীয় ধাপে ১২৭ উপজেলার সাতটিতে ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

আগের সংবাদদেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদ২১ ফেব্রুয়ারিতে বন্ধ থাকবে ঢাকার কয়েকটি সড়ক