খালেদার নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ৩ মার্চ

ফাতেহ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে আবারো পিছিয়েছে নাইকো দুর্নীতি মামলার শুনানি। পরবর্তী দিন ঠিক করা হয়েছে তেসরা মার্চ।

মঙ্গলবার সকালে বকশিবাজারে পুরাতন কেন্দ্রীয় কারাগারে বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান শুনানির নতুন তারিখ দেন। অসুস্থতার কারণে মামলার অন্যতম আসামি খালেদা জিয়া আদালতে হাজির হতে পারেননি। এর আগে ১২ ফেব্রুয়ারি তাকে হুইল চেয়ারে আদালতে হাজির করা হয়।

নাইকো মামলার অন্য আসামিরা হলেন- সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন।

আগের সংবাদডাকসু নির্বাচনে ধর্মভিত্তিক সংগঠনকে ছাড় দেয়ায় বামদের ক্ষোভ
পরবর্তি সংবাদদেশের সব অর্জন আওয়ামী লীগের হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী