দেশের সব অর্জন আওয়ামী লীগের হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক

দেশের যা কিছু অর্জন তা আওয়ামী লীগের হাত ধরেই এসেছে- এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৯ সালের একুশে পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দিয়ে একথা বলেন তিনি।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের শুরুতেই এ বছরের একুশে পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘একুশে ফেব্রুয়ারির রাষ্ট্রীয় মর্যাদা আওয়ামী লীগের হাত ধরেই এসেছে।’

একুশ মানেই মাথা নত না করা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাঙালী যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।’ এছাড়া, সরকার সবার মাতৃভাষায় রক্ষায় উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য এ বছর দু’জন মরণোত্তরসহ ২১ জনকে একুশে পদক দেয়া হয়। পদক পাওয়া ২১ জন হলেন, অধ্যাপক হালিমা খাতুন (মরণোত্তর), অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু, অধ্যাপক মনোয়ারা ইসলাম।

শিল্পকলার সঙ্গিত বিভাগে অবদানের জন্য সুবীর নন্দী, প্রয়াত আজম খান, খায়রুল আনাম শাকিল। শিল্পকলার অভিনয় বিভাগে লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা, লিয়াকত আলী লাকী। শিল্পকলার আলোকচিত্রে সাইদা খানম এবং শিল্পকলার চারুকলায় জামাল উদ্দিন আহমেদ।

এছাড়া, মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য, গবেষণায় পেয়েছেন ড. বিশ্বজিৎ ঘোষ, ড. মাহবুবুল হক এবং শিক্ষায় অবদানের জন্য ড. প্রণব কুমার বড়ুয়া।

ভাষা ও সাহিত্যে অবদানের জন্য রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের, হরিশংকর জলদাস।

আগের সংবাদখালেদার নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ৩ মার্চ
পরবর্তি সংবাদ‘সরকারের ফ্যাসিবাদী রূপ উন্মোচিত’