
ফাতেহ ডেস্ক
আফগানিস্তানে ২০১৮ সালে রেকর্ড সংখ্যক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ। মার্কিন নেতৃত্বাধীন জঙ্গি বিমান হামলা এবং বিভিন্ন আত্মঘাতী হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে ৩ হাজার ৮০৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আফগানিস্তানে। এর মধ্যে ৯২৭ জনই শিশু। নিহতের এই সংখ্যা ২০১৭ সালের তুলনায় ১১ শতাংশ বেশি। এই হত্যা বন্ধে যুদ্ধ থামানোই সর্বোত্তম উপায় উল্লেখ করে শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে টুইন টাওয়ার হামলার পর তালেবানদের দমনে আফগানিস্তানে সেনা অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র।
