২০১০ সাল পর্যন্ত বিচারাধীন ফৌজদারি মামলার তালিকা দেয়ার নির্দেশ

ফাতেহ ডেস্ক

২০১০ সাল পর্যন্ত সারা দেশে যতো ফৌজদারি মামলা নিম্ন আদালতে বিচারাধীন আছে সেই তালিকা ৩০ দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে আগামী ৬ মাসের মধ্যে এসব মামলার বিচার শেষ করে হাইকোর্টে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ২০০৭ সালে কিশোরগঞ্জে করা এক ফৌজদারি মামলার শুনানিতে আদালত এ নির্দেশ দেন।

মামলায় আসামি শরীফুল ইসলামের বিরুদ্ধে একজন সাক্ষীও হাজির না করায় ক্ষোভ জানিয়ে আদালত বলেন, কোনো মামলায় বিচার পেতে দেরি হলে, দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়। সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হলে, নির্দিষ্ট সময়ে মামলার বিচার শেষ করার প্রতি গুরুত্বারোপ করে আদালত।

আগের সংবাদসৌদি বিশ্ববিদ্যালয়গুলোতে কওমি সনদ কার্যকর করার অনুরোধ ধর্মপ্রতিমন্ত্রীর
পরবর্তি সংবাদহিজবুল্লাহকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করতে যাচ্ছে যুক্তরাজ্য