
ফাতেহ ডেস্ক
উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে কঠোর হয়ে দায়িত্ব পালনে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে হবে।
সকল প্রার্থীর জন্য সমঅধিকার নিশ্চিত করতেও নির্দেশ দেন তিনি। জাতীয় নির্বাচনে নিয়োজিত প্রিজাইডিং কর্মকর্তারা যাতে উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন না করেন, সেটি নিশ্চিতের নির্দেশ দেন সিইসি।
