বেগম জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি

ফাতেহ ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি না করতে দলটির প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে নারায়ণগঞ্জে এ আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নির্মাণাধীন দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় কাঁচপুর সেতুর কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়েছিলেন তিনি। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

তবে বিএনপি বেগম জিয়ার অসুস্থতার চেয়ে রাজনীতিকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

এসময় ঢাকা সিটির নির্বাচন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, বিরোধী দল না থাকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হলেও, শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে।

আগের সংবাদযে কারণে আলোচিত ‘জিহাদী হুজুর’
পরবর্তি সংবাদঢাকার উত্তর ও দক্ষিণ সিটিতে ভোট গ্রহণ শেষে চলছে গণনা