
ফাতেহ ডেস্ক
নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল থেকে ১১ দিনের এক নবজাতক চুরি যাওয়ার চারদিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নারীসহ চারজনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নেত্রকোণা মডেল থানার ওসি বোরহান উদ্দিন খান জানান, সকালে অভিযান চালিয়ে শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে ২৪ ফেব্রুয়ারি নেত্রকোণা মডেল থানায় লিখিত অভিযোগ করেন ওই শিশুর বাবা আবুল কাশেম। ২৪ ফেব্রুয়ারি সকালে আবুল কাশেমের স্ত্রী তার ১১ দিনের নবজাতককে নিয়ে হাসপাতালে গিয়ে শিশুটিকে শাশুড়ির কাছে রেখে চিকিৎসকের সঙ্গে দেখা করতে যান।
এসময় তার কাছে গিয়ে বোরকাপরা এক নারী শিশুটিকে আদর করে কোলে নেন। এর কিছুক্ষণ পর কৌশলে নবজাতককে নিয়ে সে পালিয়ে যায়।
