
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের হাতে ৪৮ ঘন্টা বন্দী থাকার পর দেশটির করুণায় মুক্তি পাচ্ছেন ভারতীয় বিমানবাহিনীর পাইলট উইং কমান্ডার অভিনন্দন। ভারতের কাছে ইতিমধ্যেই তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অল্পকিছুক্ষণের মধ্যেই নিজ দেশে পা রাখবেন অভিনন্দন।
কিন্তু দেশে ফিরেই কি পরিবারের কাছে ফেরত যেতে পারবেন তিনি? বিশেষজ্ঞদের দাবি, শত্রুদেশের হেফাজত থেকে ফিরছেন তিনি। আর এ কারণে দফায় দফায় জেরার মুখে পড়তে হবে তাকে।
ভারতীয় সেনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে ইঙ্গিত মিলেছে যে, দেশে ফিরেই নিজ বাড়িতে যেতে পারবেন না অভিনন্দন। তাকে নেয়া হবে ভারতীয় সেনা গোয়েন্দাদের কাছে।
তার শরীরে কোনো মাইক্রোচিপ বসানো হয়েছে কিনা সে জন্য তার শরীর স্ক্যান করা হবে।
এছাড়া সে সুস্থ ও স্বাভাবিক রয়েছে কিনা তা জানতে বেশকিছু ডাক্তারি পরীক্ষা করা হবে তার। নিয়ে যাওয়া হবে মনোবিদের কাছেও।
আটকের পর থেকে তার সঙ্গে কি কি হয়েছে, জানতে চাওয়া হবে তাও।
এইচআর/
