
ফাতেহ ডেস্ক
নিজেদের নিরাপত্তার স্বার্থে যেকোন অগ্রাসনের কড়া জবাবের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান কোমার জাভেদ বাজওয়া। চীন, যুক্তরাষ্ট্রসহ বিশ্ব পরাশক্তির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ হুঁশিয়ারি দেন তিনি।
শুক্রবার রাতে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ছাড়াও মার্কিন সেনা প্রধানদের সঙ্গে ফোনালাপ করেন তিনি। এসময় এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ভারত-পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
এদিকে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর মর্টার হামলায় একজন নিহত ও তিনজন আহত হয় বলে দাবি করেছে ইসলামাবাদ।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, সীমান্তের উত্তেজনার মাঝেই নিয়ন্ত্রণরেখার কাছে এ হামলা চালায় ভারতীয় বাহিনী।
এর আগে পুলওয়ামা হামলার জেরে দুদেশের যুদ্ধাবস্থার মধ্যে আটক ভারতীয় এয়ার কমান্ডার অভিনন্দন বর্তমানকে শুক্রবার রাতে হস্তান্তর করে পাকিস্তান।
