উচ্চ শব্দে গান বাজানোর প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ফাতেহ ডেস্ক

ঝালকাঠিতে পিকনিকে উচ্চ শব্দে সাউন্ডবক্সে গান বাজানোর প্রতিবাদ করায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রাতে নলছিটি উপজেলার মিরহার গ্রামে ঘটে এ ঘটনা।

পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেল থেকেই উচ্চ শব্দে গান বাজিয়ে পিকনিক করছিলেন কয়েকজন তরুণ। রাতে এ ঘটনার প্রতিবাদ করেন স্থানীয় আবদুল জলিল হাওলাদার।

এতে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন ওই তরুণেরা। ঘটনাস্থলেই মারা যান আব্দুল জলিল। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

আগের সংবাদরিসোর্টে আটকে রেখে আট দিন ধরে গৃহবধূকে গণধর্ষণ
পরবর্তি সংবাদসোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৩৬