
ফাতেহ ডেস্ক
আমেরিকার আলাবামায় ঘূর্ণিঝড়ে শিশুসহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কজন। রোববার আলাবামা ও জর্জিয়া অঞ্চলে ঘূর্ণিঝড় আঘাত হানে বলে জানায় স্থানীয় পুলিশ।
আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানান উদ্ধারকর্মীরা। এখনো উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ জানায়, ঘূর্ণিঝড়ের আঘাতে বেশ কিছু স্থাপনা ধংসস্তূপে পরিণত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন অন্তত ১০ হাজার মানুষ।
ঝড়ে লি কাউন্টির হাইওয়েতে একটি টেলিকম টাওয়ার ভেঙ্গে পড়ায় ব্যাহত হচ্ছে যাতায়াত ব্যবস্থা। ওই অঞ্চলের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে আবহাওয়ার আরও অবনতি হতে পারে বলে ওই এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন আলাবামার গভর্নর।
