শত্রুদেশের বন্দী সেনাকে নিঃশর্ত মুক্তি দিয়ে বাংলাদেশও স্থাপন করল অনন্য নজির

ফাতেহ ডেস্ক

সীমান্ত রেখা অতিক্রম করে পাকিস্তানের আকাশে বাহাদুরির মহড়া দিতে গিয়ে ভূপাতিত হওয়া ভারতীয় বিমানের পাইলট অভিনন্দনকে আটকের ৪৮ ঘন্টা পর নিঃশর্ত মুক্তি দেওয়ায় পাকিস্তান যখন প্রশংসিত হচ্ছে, তখন বাংলাদেশও মিয়ানমারের আটক এক সৈনিককে দেশে ফিরিয়ে দিয়ে অনন্য এক নজির স্থাপন করল।

রাখাইন অঙ্গরাজ্যের রোহিঙ্গা মুসলিমদের ওপর নৃশংস নির্যাতন চালিয়ে অসংখ্য রোহিঙ্গাকে অমানবিকভাবে হত্যা করে প্রায় দশ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য করা এবং বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহত ঘৃণাচর্চা সত্ত্বেও বাংলাদেশ তার ভূখণ্ডে পাওয়া মিয়ানমারের এক সৈনিককে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে। গতকাল রোববার গুনদুম সীমান্ত দিয়ে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আটক থাকা সৈনিকটির নাম বো বো থেইন। গত মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ ভূখন্ডের সাড়ে তিন মাইল ভেতরে অবৈধভাবে প্রবেশের দায়ে তাকে গ্রেপ্তার করেছিল সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

এইচআর/

আগের সংবাদ৫ বছরের শিশুকে ধর্ষণ, চাচাতো ভাই গ্রেপ্তার
পরবর্তি সংবাদসালাহুদ্দিন আইয়ুবির মৃত্যুবার্ষিকী আজ, আকসার পুনরুদ্ধারে আরেকজন আইয়ুবি কি আসবে?