
ফাতেহ ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরে রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।
মন্ত্রিসভায় তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এদিকে দুপুরে সচিবালয়ের কেন্দ্রিয় মসজিদে ওবায়দুল কাদেররের রোগ মুক্তিতে বিশেষ দোয়া করা হয়।
