
ফাতেহ ডেস্ক
মিশরের এনডাউমেন্ট মন্ত্রী গতকাল ঘোষণা করেছেন এ দেশের জুমার খুতবা বিশ্বের ১৭টি প্রচলিত ভাষায় অনুবাদ হবে।
গতকাল এন্ডোভমেন্টের মুবাল্লিগ এবং ইন্টারন্যাশনাল ট্রেনিং একাডেমী অফ ইমাম-এর শিক্ষার্থীদের সাথে এক সাক্ষাৎকারে মিশরীয় এনডাউমেন্ট মন্ত্রী “মুখতার জুময়া” বলেছেন প্রতি সপ্তাহে বিভিন্ন ভাষায় জুমার খুতবা অনুবাদ করার জন্য এন্ডোভমেন্ট মন্ত্রণালয় গুরুত্বারোপ করেছে।
তিনি বলেন শুক্রবার জুমার নামাজের খুতবা অনুবাদ করার মাধ্যমে ইসলাম ধর্মে যে মানুষ এবং নৈতিক মূল্যবোধ রয়েছে, তা মুসলিম এবং অ-মুসলমানদের পরিচিত করিয়ে দিতে হবে।
তিনি আরও গুরুত্বারোপ করে বলেন এ দেশের জুমার খুতবা বিশ্বের ১৭টি প্রচলিত ভাষায় অনুবাদ করতে হবে।
