ইসরায়েলি সেনাদের নির্মমতায় ৮ ফিলিস্তিনির শাহাদাত

ফাতেহ ডেস্ক

ফিলিস্তিনের লিবারেশন অর্গানাইজেশন পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, গেল ফেব্রুয়ারি মাসে ইহুদিবাদী ইসরায়েলি সেনার হাতে ৮ ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন।

ফিলিস্তিনের লিবারেশন অর্গানাইজেশন পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট গতকাল (৪ মার্চ) মাসিক রিপোর্ট ব্যক্ত করে বলেছে গেল ফেব্রুয়ারি মাসে ইহুদিবাদী ইসরায়েলি সেনার হাতে ৮ ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, গাজায় বিক্ষোভের সময় ইসরাইলি সেনার বর্বরোচিত গুলি বর্ষণের ফলে ৬ জন শাহী হয়েছেন। এছাড়াও ইসরায়েলের কারাগারে দুই জন বন্দী শাহাদাত বরণ করেছেন। শারীরিক অবনতি এবং কারাগারে চিকিৎসার অভাবের ফলে এই দুই প্রতিবাদী বন্দী শাহাদাত বরণ করেছেন।

ফিলিস্তিনের লিবারেশন অর্গানাইজেশন পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট আরও ঘোষণা করেছে এসময়ের মধ্যে ৭৬১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৬১ জন গুলি বর্ষণের ফলে এবং ৫০০ জন টিয়ার গ্যাস নিক্ষেপের ফলে আহত হয়েছেন।

এ সংগঠন গুরুত্বারোপ করে বলেছে: গতমাসে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হাতে অধিকৃত ফিলিস্তিনের ৫১৭ জনের অধিক নাগরিক বন্দী হয়েছে। এসকল বন্দীদের মধ্যে ১৬ জন শিশু রয়েছে।

আগের সংবাদতারেককে ফিরিয়ে দিতে যুক্তরাজ্যের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান
পরবর্তি সংবাদকারা এই ‘হেযবুত তাওহীদ’?