চকবাজারে নিহত ১১ জনের ডিএনএ শনাক্ত

ফাতেহ ডেস্ক

চকবাজারের চুড়িহাট্টায় আগুনে পুড়ে নিহত ১১ জনের ডিএনএ শনাক্ত করেছে সিআইডির ফরেনসিক বিভাগ। এর রিপোর্ট তদন্ত কর্মকর্তাকে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে তারা।

দুপুরে সংবাদ সম্মেলনে সিআইডি’র অ্যাডিশনাল ডিআইজি রেজাউল হায়দার জানান, আগুনে নিহতদের মধ্যে সনাক্ত না হওয়া ১৯ মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে সনাক্ত হওয়া ১১ জনের মধ্যে ২ জন নারী ও ৯ জন পুরুষ।

সনাক্ত না হওয়া বাকি ৮ জনের পরিচয় নিশ্চিতে আরো ১০ থেকে ১২ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন রেজাউল হায়দার। গত ২১ ফেব্রুয়ারি থেকে চকবাজার আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা ৬৭টি মরদেহ থেকে ২৫৬টি ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি।

গত ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে পুড়ে মারা যায় ৬৭ জন। এদের মধ্যে ১১ জনের পরিচয় শনাক্ত করা যায়নি।

আগের সংবাদমেননের বক্তব্য ইসলাম ও রাষ্ট্র-বিরোধী, অনতিবিলম্বে প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে হবে : আল্লামা আহমদ শফী
পরবর্তি সংবাদকুমিল্লার হত্যা মামলায় খালেদার ৬ মাসের জামিন