ধর্ষককে আগুনে পুড়ালো ধর্ষিতা!

ফাতেহ ডেস্ক

কলকাতায় ধর্ষককে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন এক বিধবা নারী।

আজ বুধবার কলকাতা পুলিশের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। গত বছর দেশটিতে যৌন হয়রানির কারণে ২৭ বছর বয়সী এক তরুণের যৌনাঙ্গ কেটে নেন ৪৭ বছর বয়সী এক নারী।

বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, গত সোমবার উত্তর কলকাতায় নিজ বাড়িতে ৩৫ বছর বয়সী ওই বিধবার বাড়িতে ঢুকে ধর্ষণ করেন এক ব্যক্তি। এ সময় ওই নারীর সন্তানরা বাইরে ছিল।

ওই নারী বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা সজল কান্তি বিশ্বাস গণমাধ্যমকে জানান, ধর্ষণের পর ওই ব্যক্তি নারীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় বিধবার মুখ ও হাত পুড়ে যায়। এ সময় তিনি ধর্ষককে আগুনের মধ্যে টেনে নেন।

এতে ওই ব্যক্তির শরীরেও আগুন ধরে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে ধর্ষকের মৃত্যু হয়। এর আগে গত বছর দেশটিতে যৌন হয়রানির কারণে ২৭ বছর বয়সী এক তরুণের যৌনাঙ্গ কেটে নেন ৪৭ বছর বয়সী এক নারী।

২০১৬ সালে দেশটিতে প্রতিদিন গড়ে ১০০ জন ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়ে পরিসংখ্যান।

আগের সংবাদরয়টার্সের অনুসন্ধান : বালাকোটে বিমান হামলায় হতাহতের দাবি ভূয়া, অক্ষত মাদরাসা ভবন
পরবর্তি সংবাদঅন্যের দুর্নীতি খোঁজার আগে দুদককে পরিশুদ্ধ হতে হবে : হাইকোর্ট