গ্রেনেড হামলায় আবারও কেঁপে উঠলো কাশ্মির

ফাতেহ ডেস্ক

গ্রেনেড হামলায় আবারও কেঁপে উঠেছে কাশ্মির।

আজ বৃহস্পতিবার দুপুরে কাশ্মিরের জম্মু বাসস্ট্যান্ডে এই গ্রেনেড হামলা চালানো হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বর্তমানে গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছে।

হামলার একটি ভিডিওতে দেখা গেছে, স্থানীয় জনগণই সর্বপ্রথম হামলায় আহতদের সাহায্যে এগিয়ে এসেছে। তারাই এক সময় স্থানীয় থানা ও সংবাদমাধ্যমকে খবর দেয়।

এদিকে এই হামলার প্রেক্ষিতে স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, যারা হামলা করেছে তাদের অবশ্যই খুঁজে বের করা হবে।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামায় এক আত্মঘাতী হামলায় ভারতের আধা সামরিক বাহিনীর ৪০ জনের বেশি সদস্য নিহত হন। পাকিস্তান-ভিত্তিক স্বাধীনতাকামী সংগঠন জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করে। সেই প্রেক্ষিতে মঙ্গলবার ভারত পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় এবং অসংখ্য বেসামরিক নিহত হয় বলে দাবি করা হয়।

এরপর থেকেই দেশ দুটির মাঝে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায় এবং এখনও তা অব্যহত রয়েছে।

আগের সংবাদপুরান ঢাকায় আবারও আগুন
পরবর্তি সংবাদআফগানিস্তানে বোমা হামলা