
আন্তর্জাতিক ডেস্ক
আল-জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ভারতের জবরদখলে থাকা কাশ্মিরের জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট বা জেকেএলএফ-এর উচ্চপদস্থ এক নেতা বলেছেন, জম্মু কাশ্মীরের অবস্থা খুবই ভয়াবহ। কাউকে এ ব্যাপারে কথা বলতেও দেয়া হচ্ছে না। কেউ কথা বললেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে। ভারত সরকার দমনপীড়নের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে।
জননিরাপত্তা আইনের মারপ্যাঁচে ফেলে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট বা জেকেএলএফ-এর প্রধান এবং স্বাধীনতাপন্থী নেতা ইয়াসিন মালিককে। আইন অনুযায়ী তাঁকে কোনো ধরনের বিচার ছাড়াই সর্বোচ্চ ২ বছর পর্যন্ত আটকে রাখা যাবে।
গ্রেপ্তারের পর তাকে কোট বালওয়াল জেলে পাঠানো হয়েছে। এটি জম্মু শহরে অবস্থিত। এর আগে গত ২২ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় আরো ১৬০ স্বাধীনতাকামীর সঙ্গে তাকেও একটি থানায় আটকে রাখা হয়েছে।
কাশ্মীরের পালওয়ামাতে ভয়াবহ হামলায় কমপক্ষে ৪০ ভারতীয় আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার প্রেক্ষিতেই ব্যাপক এই ধরপাকড় শুরু করেছে দেশটির নিরাপত্তাকর্মীরা। ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে জামায়াতে ইসলামি। গ্রেপ্তার করা হয়েছে এর কমপক্ষে ৩০০ সদস্যকে।
এইচআর/
