
ফাতেহ ডেস্ক
অনিয়মের কারণে ৬ জেলার ১৪ উপজেলার ২৪ কেন্দ্রের ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। বাকিগুলোতে চলছে ভোট গণনা।
এছাড়া, নানা অনিয়মে আটক করা হয়েছে ৮ জনকে। এর মধ্যে সিরাজগঞ্জ ও রাজশাহীতে এক প্রিজাইডিং অফিসার ও চারজন সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়।
লালমনিরহাটের কালিগঞ্জে দায়িত্বে অবহেলায় এক প্রিজাইডিং কর্মকর্তাসহ দুজনকে প্রত্যাহার করা হয়েছে। হবিগঞ্জের বানিয়াচংয়ে ব্যালট বক্স ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে আহত হন পুলিশসহ মোট ৬ জন।
নীলফামারীর কিশোরগঞ্জে ব্যালট পেপার জালিয়াতির ঘটনায় আটক করা হয়েছে জাতীয় পার্টির দুই কর্মীকে। জয়পুরহাটের কালাইয়ে এক ইউপি সদস্যকে ১০ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
