মেক্সিকোর একটি নাইটক্লাবে গুলিতে নিহত ১৫

Police tape surrounds the perimeter of the Matehuala Men's Club after a shooting inside the night club in Monterrey, Mexico, early Tuesday Aug. 14, 2012. According to the state security spokesman, four victims died at the scene of the attack late Monday, and four others died of their wounds at local hospitals. (AP Photo)

ফাতেহ ডেস্ক

মেক্সিকোর একটি নাইটক্লাবে গোলাগুলির ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। শনিবার সকালে দেশটির গুয়ানাজুয়াতো রাজ্যের সালামানকা শহরের একটি নাইটক্লাবে হতাহতের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ক্লাবের সামনে তিনটি ভ্যানে করে একদল অস্ত্রধারী আসে। এরপর অতর্কিতে ক্লাব প্রাঙ্গণে গুলি চালাতে শুরু করে তারা। ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। বাকি দুজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। কী কারণে এই গোলাগুলির ঘটনা, তা জানা যায়নি। চলতি সপ্তাহেই গুয়ানাজুয়াতো রাজ্যে তেল-চোর সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করে কর্তৃপক্ষ।

মেক্সিকোর শিল্পখাতে গুরুত্বপুর্ণ ভূমিকা রেখে আসছে সালামানকা শহরের তেলের মজুদ। বেশ কিছুদিন ধরেই কয়েকটি সন্ত্রাসীচক্র এখানকার তেল শোধনাগার থেকে তেল চুরি করে আসছে বলে জানায় কর্তৃপক্ষ।

আগের সংবাদউপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শেষ, গণনা চলছে
পরবর্তি সংবাদআফগানিস্তানে নিরাপত্তাবাহিনীর হাতে নারী-শিশুসহ নিহত ৯