ডাকসু নির্বাচন সুষ্ঠু হচ্ছে : ঢাবি উপাচার্য

ফাতেহ ডেস্ক

ডাকসু নির্বাচনে ভোট সুষ্ঠু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। বেলা ১২টার দিকে শহিদুল্লাহ হল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। উপাচার্য বলেন, দুএকটি জায়গায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে এবং সাথে সাথেই সেসব জায়গায় ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, যতক্ষণ শিক্ষার্থীদের লাইন থাকবে ততক্ষণ পর্যন্তই ভোট নেয়া হবে।

এদিকে, ডাকসু নির্বাচনে চার প্যানেলের পর এবার ভোট বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার দুপুরে ছাত্রদলের ভিপি মোস্তাফিজ রহমান এই ঘোষণা দেন।

এর আগে ছাত্রদলের জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিক ভোট কেন্দ্রে গিয়ে বলেন, লাইন এগোচ্ছে না কেন? শিক্ষকরা যথেষ্ট আন্তরিক। কিন্তু প্রধান সমস্যা, লাইন এগোচ্ছে না। যে কারণে আমাদের ভোটাররা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারছে না।

কেন্দ্রে প্রবেশে বাধা দেয়ার অভিযোগ এনে তিনি আরও বলেন, আমাদের হলে ঢুকতে দেওয়া হচ্ছে না। যে কারণে আমরা আমাদের কার্ডগুলো দিতে পারছি না। আমাদের হুমকি দিচ্ছে।

আগের সংবাদডাকসুতে ছাত্রলীগ ছাড়া বাকি সব প্যানেলের ভোট বর্জন, অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট
পরবর্তি সংবাদরাজধানীর খিলক্ষেতে ইলেক্ট্রনিক শোরুমে আগুন