ঘুমের ওষুধ খাইয়ে মাদরাসাছাত্রীকে গণধর্ষণ, কলেজ-পড়ুয়া দুই ধর্ষক গ্রেপ্তার

ফাতেহ ডেস্ক

বরিশালের গৌরনদী উপজেলায় মাদরাসাপড়ুয়া নবম শ্রেণির এক ছাত্রীকে তিন বন্ধু মিলে গণধর্ষণের অভিযোগে সোমবার সকালে দুই কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো শেরপুর সদর থানার কালিয়াপাড়া গ্রামের আব্দুর রহমান কামারের ছেলে সরোয়ার হোসেন ও গাইবান্ধা সদর উপজেলার নশরতপুর গ্রামের মোকসেদুল হক সরদারের ছেলে মাহফুজুর রহমান সাদিক। অপর বন্ধু পটুয়াখালীর গলাচিপা থানার রতনদিয়া ইটবাড়িয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন শাওন পলাতক।

তারা সবাই স্থানীয় একটি টেক্সটাইল ইনস্টিটিউট কলেজের ছাত্র। গৌরনদী মডেল থানার এসআই মো. সগীর হোসেন বলেন, সোমবার সকালে উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের গনি বেপারীর ভাড়াটিয়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে তিন ধর্ষকের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।

এজাহারে জানা গেছে, বিজয়পুর এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি মাদরাসায় নবম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী মাদরাসায় আসা-যাওয়ার পথে কলেজছাত্র সাজ্জাদ হোসেন শাওনের সঙ্গে তার পরিচয় হয়। কয়েকদিন পূর্বে শাওন তার অসুস্থতার কথা বলে ওই ছাত্রীকে গনি বেপারীর ভাড়াটিয়া বাসায় ডেকে নিয়ে যায়।

এসময় জুসের সঙ্গে কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ওই ছাত্রীকে পালাক্রমে তিন বন্ধু ধর্ষণ করে। পরবর্তীতে ধর্ষণের চিত্র মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময় ওই ছাত্রীকে ওই তিনজন ধর্ষণ করে আসছিলো।

গৌরনদী সার্কেলের এএসপি আব্দুর রব হাওলাদার বলেন, বিষয়টি ওই ছাত্রী তার মাকে জানানোর পর সোমবার সকালে তার মা থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করলেও কৌশলে অপর একজন পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

আগের সংবাদবাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাই কমিশনার
পরবর্তি সংবাদ‘বিজেপিকে জেতাতেই রমজান মাসে লোকসভা নির্বাচন’