
ফাতেহ ডেস্ক
২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ফাইভ-জি চালু করতে অপারেটর এবং সংশ্লিষ্টদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। বিকেলে রাজধানীর একটি হোটেলে গ্রাহক সেবার মান উন্নয়নে টিআরএনবি আয়োজিত আলোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
মোস্তফা জব্বার বলেন, ব্যক্তি পর্যায়ের চেয়ে ফাইভজি সেবা শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে বেশি পরিবর্তন আনবে। টেলিকম খাতের উন্নয়নে একে অন্যের ওপর দোষ না চাপিয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি। এই খাতে অপারেটরসহ সংশ্লিষ্টদের ওপর কোন সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হবে না বলেও জানান মন্ত্রী। যে কোন মূল্যে গ্রাহক সেবার মান নিশ্চিত করার নির্দেশ দেন মন্ত্রী।
তিনি বলেন, এক্ষেত্রে শহরের পাশাপাশি গ্রামকেও গুরুত্ব দিতে হবে। অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বে ইন্টারনেটের গতি ২৫ এমবিপিএস হলেও দেশে তা মাত্র ৯ এমবিপিএস।
