
ফাতেহ ডেস্ক
যাত্রাবাড়ী ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের বাস চাপায় পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেয়। দুই সপ্তাহের মধ্যে গ্রিনলাইন পরিবহনকে ক্ষতিপূরণের টাকা দিতে হবে।
গত বছরের ২৮ এপ্রিল যাত্রাবাড়ি ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিনলাইন পরিবহনের বাসচালক প্রাইভেটকার চালক রাসেল সরকারের ওপর দিয়েই বাস চালিয়ে দেন। এতে ঘটনাস্থলেই রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।
এরপর মে মাসে এক রিটের পরিপ্রেক্ষিতে রাসেলকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না… জানাতে রুল দেয় হাইকোর্ট।
রুলের ওপর মঙ্গলবার শুনানি শেষে দুই সপ্তাহের মধ্যে রাসেলকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রিনলাইন পরিবহনকে আদেশ দেয় হাইকোর্ট।
দুর্ঘটনায় পা হারানোর পর থেকে বেকার রাসেল। উচ্চ আদালতের নির্দেশে ক্ষতিপূরণের অর্থ পেলে পরিস্থিতির কিছুটা উন্নতির আশা করছেন তিনি।
ক্ষতিপূরণ দেয়ার বিষয়টি ২৮ মার্চ পরবর্তী শুনানির দিন জানাতে হবে আদালতকে।
