ঐকমত্য ছাড়াই যুক্তরাষ্ট্র-তালেবান বৈঠক শেষ

ফাতেহ ডেস্ক

যুক্তরাষ্ট্র ও তালেবানের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষ হয়েছে। কাতারের রাজধানী দোহায় ১৬ দিনের আলোচনায় মূল কয়েকটি ইস্যুতে অগ্রগতি হলেও, বড় কোন ধরনের ঐকমত্যে আসেনি তারা।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও সেনা প্রত্যাহারের পর নিরাপত্তা সংক্রান্ত বিষোয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মঙ্গলবার বিবৃতিতে জানায় দুই পক্ষ। ১৮ বছরের যুদ্ধ অবসানে এ বছর জানুয়ারিতে প্রথমবার আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও তালেবান প্রতিনিধিরা।

গত মাসে দোহায় শুরু হয় দ্বিতীয় দফা আলোচনা। সেই আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের আফগান বিষয়ক দূত জালমাই খলিলজাদ বলেন, শান্তি প্রতিষ্ঠার শর্তে আলোচনায় অগ্রগতি হয়েছে।

টুইট বার্তায় তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠায় চার ইস্যুতে চুক্তির প্রয়োজন। এর মধ্যে আছে সন্ত্রাস দমনের নিশ্চয়তা, সেনা প্রত্যাহার, আফগানিস্তানের অভ্যন্তরীণ সংলাপ এবং বিস্তৃত একটি যুদ্ধবিরতি। জানুয়ারিতে দুই পক্ষ এই চারটি মৌলিক ইস্যুতে একমত হয় বলে জানান তিনি। আর এখন দুই পক্ষ প্রথম দুটির খসড়ার বিষয়ে একমত হয়েছে।

আগের সংবাদমাহমুদ দারবিশ : তার কবিতা ও প্রতিরোধ সাহিত্য
পরবর্তি সংবাদগ্যাসের দাম বাড়াতে গণশুনানি করতে বাধা নেই: হাইকোর্ট