রোহিঙ্গা ইস্যুতে বেশিরভাগ এনজিওর উদ্দেশ্য অসৎ: মোজাম্মেল হক

ফাতেহ ডেস্ক

কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য কাজ করা বেশিরভাগ এনজিওর উদ্দেশ্যই অসৎ বলে অভিযোগ করেছেন আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক। এবিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য আছে বলেও দাবি তার। এছাড়া, মাদক নির্মূল অভিযানের সাফল্যের প্রসঙ্গ সামনে এনে, এবার পুনর্বাসনে জোর দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম সভা বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা সভা শেষে কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক জানান, রোহিঙ্গাদের জন্য কাজ করা বেশিরভাগ এনজিও-এ উদ্দেশ্যই অসৎ। আর এসব তথ্য এসেছে সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর হতে।

মাদক নিমূর্ল অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনী সাফল্যের কথা জানিয়ে তিনি বলেন, এখন মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফেরাতে নিরাময় কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেকোনো সময়ের চেয়ে ভালো উল্লেখ করে, আ ক ম মোজাম্মেল হক জানান, ঢাকার যানজট প্রশ্নে আলোচনায় দুই সিটির মেয়রদেরও রাখা হবে কমিটির আগামী বৈঠকে।

আগের সংবাদনেতানিয়াহু একজন চোরঃ এরদোগান
পরবর্তি সংবাদসরকারি ব্যাংকে দুর্নীতিবাজদের জায়গা হবে না: অর্থমন্ত্রী