সাজার বিরুদ্ধে খালাস চেয়ে খালেদার আবেদন

ফাতেহ ডেস্ক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া ১০ বছরের সাজার বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন খালেদা জিয়া। সকালে আপিল বিভাগে এই আবেদন করা হয়।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান। পরে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ৩০ অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছর করে হাইকোর্ট।

এছাড়া, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়। খালেদা জিয়াসহ ছয় আসামির সবাইকে ২ কোটি টাকা করে জরিমানা করা হয়।

আগের সংবাদরাব্বানীর বিরুদ্ধে মাঝরাতে রোকেয়া হলের অনশনকারী ছাত্রীদের হেনস্তার অভিযোগ
পরবর্তি সংবাদনয় মাসের মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে ক্ষুব্ধ গ্রাহকরা