নাইজেরিয়ার আবাসিক ভবন ধসে নিহত ১০

ফাতেহ ডেস্ক

নাইজেরিয়ার লাগোস শহরে স্কুলসহ একটি আবাসিক ভবন ধসে অন্তত ১০ জন নিহত হয়েছে। ধ্বংসস্তুপে শিশুসহ শতাধিকের আটকা পড়ার আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।

ধসে পড়া আবাসিক ভবনটির অবস্থান লাগোসের ইতা ফাজিতে। ভবনের তৃতীয় তলায় ছিলো একটি স্কুল। নাইজেরিয়ার সময় বুধবার সকাল ১০টার দিকে হঠাৎ ভবনটি ধসে পড়ে। সেখানে উপস্থিত ছিলেন একশরও বেশি মানুষ।

স্বজনদের খোঁজে ঘটনাস্থলে ভিড় করছে অনেকেই। জীবিত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। আটকা পড়াদের উদ্ধারের পাশাপাশি ধ্বংসাবশেষ সরাতে কাজ করছে উদ্ধারকারীরা। তবে ভবন ধসের কারণ এখনও জানা যায়নি।

আগের সংবাদনয় মাসের মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবে ক্ষুব্ধ গ্রাহকরা
পরবর্তি সংবাদউইঘুর মুসলিম মেয়েদের অমুসলিমদের সঙ্গে বিয়ে করতে বাধ্য করছে চীন