একদিনের জন্য নিউজিল্যান্ডের সকল মসজিদ বন্ধ রাখার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরে আল নূর ও লিনউড মসজিদে খ্রিষ্টান জঙ্গিদের নৃশংস হামলার পর দেশটিতে একদিনের জন্য সব মসজিদ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

নিউজিল্যান্ড পুলিশের বরাত দয়ে এই খবর জানিয়েছে নিউজিল্যান্ড হেরাল্ড।

এ ছাড়া পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত সেখানকার স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে এবং রাস্তায় নামতে নিষেধ করা হয়েছে। সেইসঙ্গে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত স্কুলও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে।

আগের সংবাদনিউজিল্যান্ডে মসজিদে খ্রিষ্টান জঙ্গির হামলায় শহিদের সংখ্যা বেড়ে ৪৯
পরবর্তি সংবাদ১৬ মার্চ কি মুক্তি পাবেন আফিয়া সিদ্দিকি?