বঙ্গবন্ধু মেডিকেলের অধ্যাপকের রহস্যজনক মৃত্যু

ফাতেহ ডেস্ক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বড় মেয়ের জামাই ও শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের সহযোগী অধ্যাপক রাজন কর্মকারের রহস্যজনক মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা হৃদরোগের কথা জানালেও তা মানতে রাজি নন স্বজন ও সহকর্মীরা।

ফার্মগেটের ইন্দিরা রোডের বাসা থেকে আজ ভোরে স্কয়ার হাসপাতালে নেয়ার পর রাজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনার পর সহকর্মীরা স্কয়ার হাসপাতালে ছুটে যান। রহস্যজনক মৃত্যু দাবি করে সুষ্ঠু ময়নাতদন্তের দাবি জানান তাঁরা।

স্বজনেরা জানান, আগের দিন একটি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস শেষে রাত ১২টায় বাসায় ফেরেন রাজন। রাত সাড়ে ৩টার দিকে তিনি মাকে ফোন করে স্ত্রীর সঙ্গে ঝগড়ার কথা জানান। পরে ভোরে তাঁকে স্কয়ার হাসপাতালে নিয়ে যান স্ত্রী ও শ্যালিকা।

আগের সংবাদনিউজিল্যান্ডের মসজিদ-হামলায় এ পর্যন্ত চার বাংলাদেশি নিহত, নাম-পরিচয় জানা গেছে সবার
পরবর্তি সংবাদচৌদ্দগ্রামে তেঁতুলের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, হত্যা