মালিতে বন্দুক হামলায় ১৬ সেনা নিহত

ফাতেহ ডেস্ক

মালির একটি সেনাঘাঁটিতে বন্দুক হামলায় অন্তত ১৬ সেনা নিহত হয়েছে। রোববার দেশটির মোপতি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।

এ ঘটনায় সামরিক বাহিনীর ৫টি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। হামলার জন্য কারা দায়ী, জানতে তদন্তের কথা বলেছে মালির সেনাবাহিনী। শিগগিরই ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী তিয়েমোকো সাঙ্গারে। এ অঞ্চলে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের সশস্ত্র বাহিনীর ব্যাপক তৎপরতা রয়েছে।

২০১২ সালের পর থেকেই নিয়মিত বিভিন্ন হামলার শিকার হয়ে আসছে আফ্রিকার মুসলিম এই দেশের রাষ্ট্রপক্ষ। সেসময় সশস্ত্র মুসলিম সংগঠনগুলোর সাথে হাত মিলিয়ে তুয়ারেগ বিদ্রোহীরা মালির উত্তরাঞ্চলের একাংশ দখলে নেয়।

আগের সংবাদখালেদা জিয়াকে আলাদতে হাজির করা হয়নি
পরবর্তি সংবাদ২য় ধাপের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা