
ফাতেহ ডেস্ক
মাছে রাসায়নিক মেশানোর অপরাধের শাস্তি বাড়ানো হয়েছে। এখন থেকে ফরমালিন মেশানো বা ভেজালের অপরাধে শাস্তি দুই বছরের কারাদণ্ড এবং জরিমানা পাঁচ লাখ টাকা। এসব বিধান রেখে মৎস্য ও মৎস্য পণ্যের আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া ক্রাইস্টচার্চে হামলার ঘটনায় শোকও জানানো হয় মন্ত্রিসভা থেকে।
আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে মন্ত্রিসভা পরিষদের নিয়মিত বৈঠক। এজেন্ডায় ছিল মাছে ক্ষতিকর ফরমালিন ও ভেজাল মেশানো প্রসঙ্গ। আলোচনায় আসে রাসায়নিক মিশিয়ে মাছ ও মাছপণ্য রপ্তানির বিষয়টি। এই অপরাধে শাস্তি বাড়ানোর প্রস্তাবে সায় দেয় মন্ত্রিসভা।
নতুন আইনে মৎস্য খামার করতে হলে খামারের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। মাছের খামারে ওষুধের ব্যবহারেও নিয়ন্ত্রণ আসছে।
এছাড়া সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট আইন ও বাতিঘর আইনের খসড়া অনুমোদন পেয়েছে।
