
ফাতেহ ডেস্ক
নাইজেরিয়ার কাটসিনা প্রদেশ থেকে সেদেশর বিখ্যাত কারি শাইখ আহমাদ সুলাইমানকে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে।
নাইজেরিয়ার কানো প্রদেশের বাসিন্দা শাইখ আহমাদ সুলাইমানসহ তাঁর সাথে থাকা অপর ৫ জনকে ২৪শে মার্চ দুর্বৃত্তরা অপহরণ করেছে।
তিনি একটি কুরআন মাহফিলে অংশগ্রহণ করার জন্য সেদেশের কাবি প্রদেশে গিয়েছিলেন। মাহফিল-শেষে নিজ শহরে ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে অপহরণ করে।
শাইখ আহমাদ সুলাইমান নাইজেরিয়ার একজন প্রসিদ্ধ কারি। তিনি বিভিন্ন সময়ে কুরআন প্রতিযোগিতা ও মাহফিলে কুরআন তিলাওয়াত করেন।
কাটসিনা প্রদেশের আলেম ও পেশ ইমাম সুরাজি মাহমুদ কানকিয়া জুমার নামাজের খুতবায় কারি শাইখ আহমাদ সুলাইমানের অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে কাটসিনা প্রদেশের পুলিশ কমান্ডারের মুখপাত্র গাম্বু ঈসা ২৫শে মার্চ প্রসিদ্ধ এই কারির অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে তিনি বলেন কারি শাইখ আহমাদ সুলাইমানকে উদ্ধার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। তাঁকে উদ্ধার করার জন্য পুলিশ সেদেশের জনগণকে সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছে।
