
ফাতেহ ডেস্ক
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ। ভোরে ধলাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সন্দেহভাজন ৪ জনকে আটক করেছে পুলিশ। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহিদুল্লাহ জানিয়েছন, নিহত জয়নালের পেটে ও হাতে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানায়, জয়নালের মরদেহ সকালে গ্রামের একটি স্কুলের রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপতালে পাঠায়।
