সুখী দেশের তালিকায় ১০ ধাপ পেছাল বাংলাদেশ

ফাতেহ ডেস্ক

কোন দেশের মানুষ সবচেয়ে সুখী আর কোন দেশের নাগরিকরা সবচেয়ে অসুখী? পর্যায়ক্রমে তা জানাতে জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) চলতি বছরের ‘বিশ্ব সুখ প্রতিবেদন’ প্রকাশ করেছে। বুধবার প্রকাশিত এ তালিকায় এক বছরে ১০ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১২৫তম স্থানে। গেলো বছর এই অবস্থান ছিল ১১৫তম স্থানে।

pakistan whr 2019তালিকায় বাংলাদেশের পরেই সংঘাত ও বিশৃঙ্খলা কবলিত ইরাকের অবস্থান। এই সূচক বলছে, সুখী দেশের তালিকায় বাংলাদেশ ক্রমশ অসুখী দেশের দিকে যাচ্ছে। কেননা, গেল দুই বছরের তালিকায় বাংলাদেশ ১৫ ধাপ পিছিয়েছে। ২০১৭ সালে ১১০তম অবস্থানে থাকলেও ২০১৯ সালে এসে ১২৫তম অবস্থানে নেমেছে।

এ তালিকা তৈরির ক্ষেত্রে দুর্নীতির অনুপস্থিতি, স্বাস্থ্যকর জীবনযাত্রা, সামাজিক সমর্থন, সামাজিক স্বাধীনতা, ভদ্রতা ও মাথাপিছু দেশজ উৎপাদন বিবেচনায় নেয়া হয়েছে।

সুখী দেশের তালিকায় দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে আছে পাকিস্তান (৬৭তম)। এছাড়া অন্য দেশগুলোর মধ্যে ভুটান ৯৫তম, নেপাল ১০০তম, শ্রীলঙ্কা ১৩০তম, ভারত ১৪০তম ও আফগানিস্তান ১৫৪তম ।

india whr 2019

এবারের শীর্ষ ১০ সুখী দেশ হচ্ছে যথাক্রমে ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড, কানাডা ও অস্ট্রিয়া। অন্যদিকে সবচেয়ে অসুখী ১০ দেশ হচ্ছে যথাক্রমে দক্ষিণ সুদান, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, আফগানিস্তান, তানজানিয়া, রুয়ান্ডা, ইয়েমেন, মালাবি, সিরিয়া, বতসোয়ানা ও হাইতি।

এ তালিকায় উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে ইসরায়েল ১৩, যুক্তরাজ্য ১৫, যুক্তরাষ্ট্র ১৯, জার্মানি ১৭, সংযুক্ত আরব আমিরাত ২১, সৌদি আরব ২৮, কাতার ২৯, বাহরাইন ৩৭, জাপান ৫৮, রাশিয়া ৬৮, চীন ৯৩, ইরান ১১৭ ও মিয়ানমার ১৩১তম অবস্থানে রয়েছে।

আগের সংবাদসড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী ও মাদরাসা-শিক্ষক নিহত
পরবর্তি সংবাদসড়কে শৃঙ্খলা বিষয়ক দুই কমিটি প্রতিবেদন দিতে ব্যর্থ