সরকারের ব্যর্থতায় সড়কে শৃংখলা ফিরছে না

ফাতেহ ডেস্ক

সরকারের ব্যার্থতায় সড়কে শৃঙ্খলা ফিরছে না বলে দাবি করেছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। শৃঙ্খলা ফেরাতে ১৪ দফা প্রস্তাবও দেয়া হয় গণফোরামের পক্ষ থেকে।

শনিবার বিকেলে, জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে, কামাল হোসেন দাবি করেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। গণপরিবহনে যে নৈরাজ্য চলছে এর দায় বিআরটিএ এড়াতে পারে না। সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারকে আরো আন্তরিক হওয়ারও পরামর্শ দেন তিনি।

এসময়, গণপরিবহন ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা, দোষী চালক ও মালিকের শাস্তি নিশ্চিত করা, গণপরিবহনে চাঁদাবাজি বন্ধসহ গণফোরামের পক্ষ থেকে ১৪ দফা প্রস্তাব তুলে ধরা হয়।

আগের সংবাদপুরান ঢাকার দাহ্য পদার্থ রাজধানীজুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা
পরবর্তি সংবাদ‘ইসলাম-বিদ্বেষীদের বিরুদ্ধে আমাদের লড়াই করা উচিত’